চলতি মাসেই বুস্টার ডোজ পাবেন বয়স্করা : স্বাস্থ্যমন্ত্রী

0


 

ষাটোর্ধ্ব বয়সী ও ফ্রন্টলাইনারদের চলতি মাসেই করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


স্বাস্থ্য মন্ত্রী জানান, আমরা করোনার টিকা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার আছে প্রথমে তাদের দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এ বিষয়ে কার্যক্রম শুরু করেছি এবং সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করছি এই মাসেই কাজ শুরু করতে পারব। মন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমের কর্মীদের সাথে আলাপকালে এ সকল কথা জানান।


এ সময় মন্ত্রীর কাছে টিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ পর্যন্ত দেশে ১১ কোটি টিকা প্রদান করেছি। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের হাতে প্রায় ৪ কোটি টিকা রয়েছে। এছাড়া আজকে যুক্তরাজ্য থেকে ৪০ লাখ টিকা আসার কথা রয়েছে। টিকার কোন অসুবিধা নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top