মিয়ানমার, উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার মার্কিন অর্থমন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মানবাধিকার লঙ্ঘনের অপরাধে কানাডা ও বৃটেনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মিয়ানমারের জনতা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এতে অভিযোগ হিসেবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর দেশটির সামরিক বাহিনী যে হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়েছে তা উল্লেখ করেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করছে সেটা তাদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্স টাইম গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকা ফেলেছে যুক্তরাষ্ট্র। এই কোম্পানিতে যেন আমেরিকার কোন নাগরিক অর্থ বিনিয়োগ করতে না পারে সে ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

