করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কারিনা কাপুর

0


 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।    


খবরে বলা হয়েছে, কারিনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার বান্ধবী অভিনেত্রী অমৃতা আরোরাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


বর্তমানে তারা সেলফ আইসোলেশনে আছেন। আর গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও কোভিড টেস্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তালিকায় আছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ আরও কয়েকজন। কয়েক দিন আগে তাদের সঙ্গে একই পার্টিতে অংশ নিয়েছিলেন কারিনা-অমৃতা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top