আফগানিস্তান ক্রিকেট দল আসছে এবার বাংলাদেশে

0

 


অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলো বাংলাদেশ খেলে যাওয়ার পর এবার বাংলাদেশ সফর করতে আসছে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্থান জাতীয় ক্রিকেট দল। ২০২২ সালের ফেব্রুয়ারি - মার্চ মাসে আফগানিস্থান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। বাংলাদেশের সাথে এ সময় তারা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার ২০২২-২০২৩ এফটিপি চূড়ান্ত করেছে। এফটিপিতে আইসিসি ও এসিসির ইভেন্টে রয়েছে। আগামী দুই বছরে আফগানিস্তান মোট ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলবে। এফটিপি অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে।


 আগামী ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সমাপ্ত হবে এরপরই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের অংশ নেবে আফগানিস্তান। বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে গত জুলাইতে।


 বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে ইংল্যান্ড দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top