বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের আরও এক সদস্য করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি ওমিক্রন নয়, করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে জিম্বাবুয়ের থেকে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে দেশে ফেরা দুই জন নারী ক্রিকেটার করোনাভাইরাসের অমিক্রণ ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। তাদের সবাইকে আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নিহাদুজ্জামান জানান, বর্তমানে তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

