দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া অঞ্চলসহ, রংপুর, রাজশাহী ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রাতের তাপমাত্রা ২-১ডিগ্রী কমতে পারে এবং দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস।

