নতুন বছর শুরুর আগে আন্তর্জাতিক বাজারে আবারো দাম কমলো স্বর্ণের। প্রতি ১০ গ্রাম সোনায় বাংলাদেশের মুদ্রার হিসেবে প্রায় ১০ হাজার টাকা দরপতন হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার গত ছয় বছরের মধ্যে এই প্রথম স্বর্ণের বাজারে এত বড় দরপতন এর ঘটনা ঘটলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
দাম কমার কারণে নতুন বছরের এই উৎসবের সময় স্বর্ণ কেনার ভালো সময় বলে উল্লেখ করেছেন অনেক বাজার বিশেষজ্ঞ। বিশ্ববাজারে সোনার দামের দরপতনের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে রুপার দাম নিম্নমুখী।
সোনা ও রুপার বাজার দর পতনের পিছনে বিশেষজ্ঞদের মতামত হচ্ছে, করোনাভাইরাস এর নতুন ধরন অমিক্রণের ফলে বিশ্বজুড়ে উদ্বেগ ও শেয়ারবাজারের দরপতনের প্রভাব পড়ছে সোনা ও রুপার বাজারে।
এছাড়া মার্কিন ফেডারেল ব্যাংক এর সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে ও সোনা ও রুপার দরপতনের প্রভাব বিস্তার করেছে।

