শরীয়তপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে মামলা

0


 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও অপমানজনক বক্তব্য প্রদানের প্রতিবাদে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউনিট। এই মামলার বাদী হয়েছেন শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন। এ মামলায় আজকে শুনানি শেষে এ আদেশ দেবেন বিজ্ঞ আদালত।


উক্ত মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ তার মেধাবী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে অশালীন, অপমানকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ডাক্তার মুরাদ হাসান এর বিরুদ্ধে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসানের সাথে ওকালতনামায় স্বাক্ষর করেন শরীয়তপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম কাসেমসহ বিজ্ঞ আইনজীবী বৃন্দ।


মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বাদীপক্ষের চিফ জুডিশিয়াল আদালতের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর বিরুদ্ধে ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ৫০৫(ক),১৫৩(ক) ও ৫০৯ ধারায় মামলা করেছি। আদালত পরবর্তী কার্যদিবসে শুনানি শেষে আদেশ দেবেন বলে জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top