রোমানিয়ায় মানব পাচারের শিকার ৫ বাংলাদেশীর জীবন বাঁচাতে আকুতি

0


উন্নত জীবনের আশায় ইউরোপে পথে পা বাড়িয়ে মানবপাচারের শিকার হয়েছেন মাদারীপুরের ০৫ যুবক। মানব পাচারের শিকার ৫ যুবকের একটি ভিডিও গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ৫ যুবক একটি ঘরে বন্দি অবস্থায় রয়েছে। ভিডিওতে তারা কান্নাজড়িত কণ্ঠে তাদেরকে উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। এ সময় তারা বলেন, গত ১৫ দিন ধরে রোমানিয়ায় একটি ঘরে আমাদেরকে আটকে রেখেছে। ঠিকমতো খাবার দিচ্ছে না। আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচান।


এ সময় ভিডিওতে ওই পাঁচ জন বলেন, আমাদের দালাল শামীম ও আলামিনের কাছে আমরা টাকা প্রদান করেছি। কিন্তু তারা আমাদেরকে ইতালি পাঠাচ্ছেন না।


ভাইরাল হওয়া ভিডিও টি অনুসন্ধান করে জানা গেছে, রোমানিয়া বন্দী হওয়া যুবকরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের মিলন মিয়া, মোস্তফাপুর ইউনিয়নের সিকি নাওহাটা গ্রামের মোফাজ্জেল হাওলাদার, ডাসার উপজেলার বালিগ্রামের মৃত সৈয়দ সালামের ছেলে তানভীর। একই গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে বাইজিদ হাওলাদার ও রাশেদ হাওলাদার।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top