ওমিক্রনের সংক্রমণের কারণে দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই সরকারের বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ ৫ ডিসেম্বর রবিবার দুপুরে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের ( বি আই এএইচ এম) নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন কালে গণমাধ্যমকে সকল কথা জানান মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দরের পিসিআর ল্যাবকে আরও বড় ও আধুনিকায়ন করা হয়েছে। বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় অমিক্রণ রোধে ভ্যাকসিন নিতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরো উল্লেখ করেন, যারা এখন বিদেশে অবস্থান করছেন এ মুহূর্তে তাদের দেশে না আসাই ভাল। তারা যেন সংক্রমিত হয়ে দেশে না আসেন। যারা বিদেশ থেকে আসবেন তাদের দেশের প্রতি দায়িত্ব রয়েছে।

