নিরাপদ সড়ক সহ বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে রাজধানীর রামপুরা সহ বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের পেছনে একটি রাজনৈতিক দলের ইন্দন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের উস্কানি প্রদান করা হচ্ছে। তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এর ভিডিও ফুটেজও আছে। এসময় তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দলের ঢাকা মহানগর কমিটির এক নেত্রী রামপুরা স্কুল ড্রেস পড়ে রাস্তায় নেমে ছাত্র-ছাত্রীদের উস্কানি প্রদান করেছেন।
আজ ৪ ডিসেম্বর শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সড়ক নিরাপত্তা বিষয়ক রোড শোতে অংশগ্রহণ করে মন্ত্রী এ সকল অভিযোগ করেন। এ সময় মন্ত্রী জানান, ছাত্র আন্দোলন এখন বিশেষ একটি এলাকায় সীমাবদ্ধ রয়েছে। যেখানে মন্ত্রী রামপুরার এলাকার কথা ইঙ্গিত করেন।

