শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্ডা পৌরসভার কুলকুড়ি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রেমিকের ছবিযুক্ত চিরকুট লিখে রাবেয়া আক্তার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। ডামুড্ডা থানা পুলিশ তরুনীর মরদেহের পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে। তরুণীর লিখিত চিরকুট যাচাই-বাছাইয়ের কাজ করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেকসর ইউনিয়নের সুতলকাঠি গ্রামের বিল্লাল সরদারের মেয়ে। সে ডামুড্ডা পৌরসভার কুলকুড়ি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ১৩ ডিসেম্বর রাতে আত্মহত্যা করেছেন। সংবাদ পেয়ে ডামুড্ডা থানা পুলিশ মৃত রাবেয়ার বোনের বাড়ি শরিফ মঞ্জিল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেই সাথে রাবেয়ার লিখে যাওয়া চিরকুট ও তার প্রেমিকের ছবি উদ্ধার করেছে।
এ বিষয়ে ডামুড্ডা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। জানা গেছে, জাকির নামে একটি ছেলের সাথে রাবেয়ার প্রেমের সম্পর্ক ছিল। রাবেয়ার লিখে যাওয়া চিরকুটটি যাচাই-বাছাই চলছে।

