মহামারী করোনা ভাইরাসের অমিক্রণ ভেরিয়েন্ট কোভিদ-১৯ এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর মনে করা হচ্ছে। আর কোভিড-১৯ প্রতিরোধে যে টিকা নেওয়া হয়েছিল অমিক্রণ প্রতিরোধে তা কোন কাজে নাও লাগতে পারে।
ওমিক্রণ নিয়ে এক গবেষণায় দেখা গেছে, এটি মূল করোনাভাইরাস এর তুলনায় ৭০ গুণ বেশি দ্রুত গতিতে মানুষকে সংক্রমিত করতে সক্ষম। ইউনিভার্সিটি অফ হংকং এর এক প্রতিবেদনে এ সকল তথ্য উঠে যাচ্ছে সে বলে জানান মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
হংকংয়ের বিশ্ববিদ্যালয়টি জানায়,সংক্রমণের ২৪ ঘণ্টা পরে মানব ব্রঙ্কাসে ওমিক্রনের বিস্তারের সুপারচার্জড গতি পাওয়া গেছে। মাইকেল চ্যান চি-ওয়াইয়ের নেতৃত্বে ইউনিভার্সিটি অব হংকংয়ের একদল গবেষক এই গবেষণায় অংশ নেন।
দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি গত তিন সপ্তাহে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্বের ৭৭ টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে খুশির বিষয় হচ্ছে এই যে অমিক্রণ ভাইরাসে আক্রান্তদের মধ্যে হালকা উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না।

