এবার ভারতে ওমিক্রনের হানা

0


 


করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট অমিক্রণ এবার হানা দিয়েছে এবার ভারতে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার ২ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি পাওয়া গিয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায় ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তি ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা।


ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট অমিক্রনে আক্রান্ত ভারতের দু'ব্যক্তির একজনের বয়স ৬৬ বছর এবং অপরজনের বয়স ৪৬ বছর। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় অকারণে জনগণকে ভয় না পাওয়ার জন্য অনুরোধ করেন। দেশের সীমানার মধ্যে করোনার এই নতুন ধরনের প্রথম শনাক্ত করা হল। বিশ্বব্যাপী করোনার নতুন ধরন নিয়ে আগে থেকেই সর্তকতা জারি করা হয়েছিলো। এছাড়া অমিক্রণে আক্রান্ত দুজনেই পুরুষ বলে জানায় তারা।


ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গোপনীয়তার রক্ষার্থে আক্রান্ত ব্যক্তিদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না। এছাড়া দুই রোগীর সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকেই সনাক্ত করা হয়েছে এবং তাদেরকে করোনা পরীক্ষা করতেও বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top