পদ্মা সেতু উদ্বোধনের খবরে শরীয়তপুরে আনন্দ মিছিল

0


 

পদ্মা সেতু আগামী ২৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এ খবরে শরীয়তপুরবাসী আনন্দ উল্লাসে ফেটে পড়ে। তারা জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। মঙ্গলবার ২৪ মে বিকেলে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের শিল্পকলা একাডেমির মাঠে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকে এক বিরাট আনন্দ মিছিল বের করা হয়। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা নেচে-গেয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে গিয়ে মিলিত হয়। সেখানে একে অপরকে রং মেখে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে নেতাকর্মীরা।


গতকাল ২৪ মে মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পদ্মা সেতু উদ্বোধনের দিনক্ষণ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামে সেতুর নামকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।’ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপিসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।


গণভবনের সামনে সেতুমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন।’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top