গায়ক এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়ার বিবাহ বিচ্ছেদ

0


 

অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কণ্ঠশিল্পী এস আই টুটুলের। গত ৪ জুলাই টুটুল ফের বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক।


যুক্তরাষ্ট্রে টুটুল ও সোনিয়ার বিয়ে হয়েছে বলে জানা গেছে।  

টুটুল গণমাধ্যমকে জানিয়েছেন, স্ত্রী তানিয়া আহমেদের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়েছে তার। এস আই টুটুল জানান, ‘আমি, তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।


এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে রিয়েলিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়। ’


শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানেও উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top